মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

রাতে ঘুমাবার সময় তোমায় ভেবে ঘুমিয়েছিলাম।
তোমায় না ভাবলে যে আমার ঘুমই আসে না।
হটাত ঘুম ভেঙ্গে চোখ খুলেই তোমায় দেখতে পেলাম।তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি আমি।
আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।
হটাত তুমি বলে উঠলে অনেক হয়েচে চল বিয়ে করে ফেলি।
আমি অবাক হয়ে তোমার দিকে তাকালাম। যে মেয়ে বাবার কাছে থেকে আস্ তেই চায় না সে কিনা বলছে বিয়ে করবে!
আমি লাফ দিয়ে উঠে বললাম আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি,কাল ই বাবা মা কে তোমার বাসায় পাঠাব।
তবে মনে মনে একটা হতাশা ছিল,আমার মত মধ্যবিত্ত ছেলের কাছে কি মেয়ে বিয়ে দেবে?
যাই হোক কপালে যা থাকে তাই হবে।
চল তোমাকে দিয়ে আসি,অনেক দেরি হয়ে গেছে।
ওকে নামিয়ে দিয়ে আস্ তেই একটা কল এল,বুক টা কেন যানি কেপে উঠল।
ওর ফোন ,হয়ত বলবে সাবধানে যেও।
কিন্তু তা হল না কান্নার সড়ে ও বলছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে বাবা,তুমি আখনি কিছু কর।
আমি বুঝতে পারছিলাম না কি করব।
বাবা মা কে এত তাড়া তাড়ি আনা যাবে না,
বলছিলাম আজকের দিনটা কোন মতে পার কর কাল আমি বাবা মা কে নিয়ে আসব।
কিন্তু তার সুযোগ হল না।
কান্নায় ভেঙ্গে পরে ও বার বার বলতে লাগল আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও,নিয়ে যাও
আমি কিছু বুঝতে না পেরে ওর বাবার কাছে গেলাম,সাহস করে বলেও ফেললাম কিন্তু কিছুই হল না।
ওর বাবা দেরি হয়ে গেছে সরি বলে চলে গেল আর আমার সব পথ বন্ধ করে দিল
এতে পালিয়ে যাওয়ার ও কোন পথ থাকল না।
আর ও বাবাকে কষ্টোও দিতে পারবে না।
শুধু আমায় শেষ বারের মত বলল তুমি আমাকে হারিয়ে ফেললে ,আমাকে তোমার ঘরে তুলতে পারলে না।
আমি কেদে উঠলাম ,যেখানে আমার কিছুই করার ছিল না।
হটাত একটা কল এল………………………………
“কি ব্যাপার তুমি ফোন ধর না কেন?
এতক্ষন কেউ ঘুমায় নাকি!
আর শোন বাবা তোমাকে দেখা করতে বলেছে
এবার ভদ্র ছেলের মত উঠে বাবার অফিসে যাও”
I LOVE U “