আজ আমার মন খারাপের
রাত,
কল্পনাতে
চাইলে আমি আলতো করেই
রাখতে
পারি তোমার হাতে হাত।
একটা হাতই শক্ত করে
থাকবে ধরা তোমার হাতে,
অন্য হাতের খবর কি
আর রাখতে পারি? কল্পনাতে!
নিঃশ্বাস
খুব গভীর আর তীব্র
হয়ে যেতেই পারে,
দিনের পরে রাত্রি
কেটে যেতেই পারে, কল্পনাতে।
কল্পনাতে
কাটিয়ে দেয়া তোমার সাথে,
নাম না দেয়া হয়ত
কোন উষ্ণ রাতে।
ভাবতেই ভাল লাগে তোমার সাথে কাটাতে
পারি রাত
কল্পনাতে রাখতে পারি তোমার
হাতে হাত"