বুধবার, ৪ এপ্রিল, ২০১২


তোমার দীঘির ওই পদ্মগুলি,
মন খারাপের গদ্যগুলি,
চড়ুইভাতি দিনগুলি আজ দিচ্ছে ভীষণ যন্ত্রণা,
শান বাধাঁনো ঘাটের পরে,
সরল শিমুল থরে থরে,
নিভৃতে খুব ব্যাকুল সুরে, ডাকছে কাছে-'আসবি না'?