শনিবার, ১২ মে, ২০১২

আমি সত্যি একদিন চলে যাবো দেখে নিয়ো,
অনেক দূরে, নীলাম্বরী পাহাড়ের দেশে,
নীল সাগরের মাঝে ওই ছোট্ট দ্বীপে।
সেখানে কেউ আমাকে ভালো না বাসলে অভিমান হবে না!
ঘুম ভেঙে দেখবো লাল সূর্যোদয়, রক্তিম আলপনা।
তুমি তখন আমায় আর খুজে পাবে না.....................