যদিও এই সময় আর দুরত্ব
আমাদের বিচ্ছিন্ন করেছে।
কিন্তু আমি জানি আমরা
খুব দূরে নেই।
যখন আমি একথা বলছি,
তখনো আমি ছুটে চলেছি
দ্রুতগতিতে।
যদিও আমার পা স্পর্শ করবেনা এই পথ
তবু যখন তুমি একথা শুনছো
তখনো আমি ছুটছি প্রাণপণে
অনেক দ্রুত।
কবিতা লেখাও বেশ কঠিন লাগে,
আমার শরীর স্থির,
আমার হৃদয়ের নিজস্ব একটা হৃদয়ই আছে
আমায় উপেক্ষা করে আপনমনে
পথ খুঁজে নিয়েছে সে
একাকী
তার নিজ দায়িত্বে
তোমার বাড়ির পথে
তার আপন ঠিকানায়
আমার ভালোবাসা তোমার পানে ছুটছে
যতক্ষণ না তুমি অনুভব করছো
সে তোমায় ছুঁয়ে যায়
ছুটে যায়, তোমার কাছে
সেসব বইয়ের জ্ঞান আমার নেই
তবু অশরীরী জ্বিনেরাও
সে পথ অতিক্রম করতে পারেনা
যে পথ আমার আলো, আমার ভালোবাসা
এই মূহুর্তেই পেরিয়ে যায়।
আমি যখন এই কথাগুলো বলছি
তখনো আমার ভালোবাসারা ছুটছে
তুমি যখন শুনছো
আমার মন ছুটছে ফিরে আসছে
আমার কী আরো স্থির হওয়া দরকার
কিন্তু আমি তো আর অপেক্ষা করতে পারিনা
যখন আমার প্রতিটি মূহুর্ত,
প্রতিটি পদক্ষেপ
তোমাকেই খুঁজছে।
আমি যখন একথা বলছি
আমি ছুটে চলেছি।
তুমি যখন শুনছো
তখনো আমি ছুটছি
আমার হৃদয় দ্রুতবেগে
ছুটে চলেছে
তোমারই কাছে।