বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

কবিতায় বলছিলে চন্দ্ররাতে তুমি আসবে। অথচ কত ভরা পূর্ণিমা এলো,
জোছনার জোয়ার ছাপিয়ে কৃষ্ণপক্ষ রাত গেলো। চোখের আঁধার কাটেনি।
নদীর জোয়ারের টানে ভেসে গেছে আশার সহস্র ভালোবাসা, অদেখা পান্ডুলিপি।
বিচ্ছিন্ন আবেগের এই উপাখ্যানে, আর কতকাল সঙ্গী হবে এক চিলতে এই আঁধার?